ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, হাসপাতালে দেড় হাজার

ads

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬২ জন। সোমবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশু ও যশোরে একজনের মৃত্যু হয়েছে।


সোমবার রাজশাহী মেডিকেলের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে ২ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে রাজশাহী মেডিকেলে হামে ৪২ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া এক দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২০ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৪১১ জন।এদিকে যশোর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলায় এ পর্যন্ত ২৭ জন হাম রোগী শনাক্ত করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page